অতীত কাল (The Past Tenses)

১। অতীত কালের ব্যবহার

The Imperfect Tense হলো (past tense) অতীত কাল। এটি “eilen”, “vuonna 2023” এবং “viime viikolla” এর মত বাক্যাংশ সহ অতীতের ঘটনাগুলির জন্য ব্যবহৃত হয়। এটি এমন কাজ বা ঘটনার জন্য ব্যবহৃত হয় যা সম্পূর্ণ ভাবে শেষ হয়ে গেছে। পাশাপাশি নেতিবাচক অতীত কাল সম্পর্কে আরও জানুন!

FinnishEnglishBengali
Minun ystävä tuli eilen.My friend came yesterday.আমার বন্ধু গতকাল এসেছিল।
in eilen riisia.I ate rice yesterday.আমি গতকাল ভাত খেয়েছি।
Tarvitsin apua eilen.I needed help yesterday.গতকাল আমার সাহায্যের প্রয়োজন ছিল।
Se tapahtui viime viikolla.It happened last week.এটা গত সপ্তাহে ঘটেছে।

২। অসম্পূর্ণ কালের (Imperfect Tense) গঠন

অসম্পূর্ণ কাল কিছু verbtypes এর জন্য একটু জটিল এবং অন্যদের জন্য সহজ। বিবেচনায় নেওয়ার মতো অনেক বিষয় রয়েছে: যেমন ব্যঞ্জনবর্ণের গ্রেডেশন, ক্রিয়াপদের ধরণ এবং ক্রিয়াগুলি কোন অক্ষরে শেষ হয়। সেগুলির প্রত্যেকটি Imperfect Tense এর ক্রিয়াপদের উপর প্রভাব ফেলে।

ইমপারফেক্ট (imperfect) কালের চিহ্ন বা মার্কার হলো -i-। তবে এটি কখনো কখনো -si- এবং -oi- রূপেও দেখা যেতে পারে।

আরও সহজভাবে বলা যায়:
ইমপারফেক্ট কাল বোঝাতে মূলত -i- ব্যবহার করা হয়, কিন্তু ভাষাগত বা ধ্বনিগত কারণে এই চিহ্নটি পরিবর্তিত হয়ে -si- বা -oi- হিসেবেও প্রকাশ পেতে পারে।

যেমনঃ এখানে Sanoa (বলা) হচ্ছে প্রধান/মূল Verb. এর বর্তমান (Present) কাল হচ্ছে Sanon আর অতীত (Imperfect) কাল হচ্ছে Sanoin. এখানে ০ এর সাথে একটা i যোগ হয়ে অতীত কালের রুপ ধারন করেছে।

PresentImperfectBengali
minä sanonminä sanoinআমি বলেছিলাম / বলেছি
sinä sanotsinä sanoitতুমি বলেছিলে
hän sanoohän sanoiসে বলেছিল
me sanommeme sanoimmeআমরা বলেছিলাম
te sanottete sanoitteতোমরা বলেছিলে
he sanovathe sanoivatতারা বলেছিল

আমরা এখন শিখব প্রত্যেক Verb Type এর অতীত কাল বা Imperfect Tense এর গঠনগত পরিবর্তন।

২.১ Verbtype 1 অতীতকালের গঠন

Verbtype 1 এর অতীত কালের গঠনগত পরিবর্তনের ক্ষেত্রে বিভিন্ন ভাগে বিভক্ত। ধাপে ধাপে প্রতিটি ভাগ ব্যাখ্যা করার চেষ্টা করবো। তবে আপাতত ব্যঞ্জনধ্বনির পরিবর্তন (যেমন ধ্বনি শক্ত বা দুর্বল হওয়া) নিয়ে আলোচনা করা হচ্ছে না; সেটির জন্য পরে আলাদা অংশ রাখা হয়েছে।

error: Content is protected !!